আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় করোনা ধ্বংস করছে যে ওষুধ

ডেস্ক নিউজ:

করোনাভাইরাসে এরই মধ্যে ৫৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। এমন অবস্থায় পাওয়া গেল একটি সুখবর।

বলা হচ্ছে, অ্যান্টি-প্যারাসিটিক বা পরজীবীনাশী একটি ওষুধ ধ্বংস করছে করোনাভাইরাসকে। ৪৮ ঘণ্টার মধ্যে এই ওষুধ করোনাভাইরাসকে মেরে ফেলছে।

অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নাল এমন একটি গবেষণা প্রকাশ করেছে। মোনাশ বিশ্ববিদ্যালয় এ গবেষণায় নেতৃত্ব দেয়। গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-প্যারসিটিক ওষুধ ইভারমেকটিনের এক ডোজই করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে।

অনুমোদিত এই ওষুধটি এইচআইভি, ডেঙ্গু এবং ইনফ্লুয়েঞ্জাসহ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর।

মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউটের ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ শুক্রবার বলেন, আমরা দেখেছি, ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত ভাইরাল আরএনএ (কার্যকরভাবে ভাইরাসের সমস্ত জিনগত উপাদান ধ্বংস) থেকে মুক্তি দিতে পারে ইভারমেকটিনের এক ডোজ।

এই পরজীবীনাশী ওষুধটির শুধুমাত্র ল্যাবেই পরীক্ষা করা হয়েছে। এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। তবে বলা হচ্ছে, ইভারমেকটিনের এক ডোজই মানব কোষে বেড়ে যাওয়া করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে। এই বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করা হবে।

এর পরবর্তী পদক্ষেপটি হবে, মানবদেহের জন্য সঠিক ডোজ নির্ধারণ করা। আবার মানুষের জন্য নিরাপদ কি-না তা নিশ্চিত করা।

ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ বলেন, আমাদের বিশ্বব্যাপী মহামারি দেখা দিয়েছে। অনুমোদিত কোনো চিকিৎসা নেই এই রোগের। তবে আমাদের এমন একটি যৌগ তৈরি করতে হবে যা এরই মধ্যে বিশ্বজুড়ে পাওয়া যায়। আর তা মানুষকে তাড়াতাড়ি সহায়তা করতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা