আন্তর্জাতিক
বিশ্ব করোনা পরিস্থিতি

২৪ ঘন্টায় আক্রান্ত এক লাখ ৩০ হাজার, মারাগেছে প্রায় ৮ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গানিতিক বা জ্যামেতিক হিসেবে নয়, এসব হিসেবের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস।

৩১ মার্চ রাত ১২টা থেকে পহেলা এপ্রিল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ৭০৯ জন। ৩১ মার্চ রাত ১২ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ৭ লাখ ৭ হাজার ৩১২ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২১ জনে।

করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছে ৪১ হাজার ২৪৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭২২ জনের। যা আন্য যে কোন দিনের চেয়ে বেশি।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৪ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে প্রায় ২৪ হাজার।

সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭৬ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৬৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩১ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৬৪৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪২৮ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৫ হাজার ৭৯২ জন।

স্পেনে ৩১ মার্চ রাত ১২টায় মৃতের সংখ্যা ছিলো ৫ হাজার ৫৬৪ জন। ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৯ জনে। একদিনে মারা গেছে দুই হাজার ৭০৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৯৪ হাজার ৪১৭ জন।

ফ্রান্সে নতুন করে মারা গেছে ৮৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৫২৩ জনে। আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১২৮ জন।

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬১ জন। দশটিতে মোট মারা গেলো এক হাজার ৭৮৯ জন। আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজার ১৫০ জন।।

ইরানে নতুন করে মারা গেছে ৪৭০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ১১০ জনের।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। আগের দিনও ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা