সারাদেশ

২শ বছরের পুরনো মেটালের পাত্র উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ২শ বছর আগের প্রাচীন বেল মেটালের একটি পাত্র উদ্ধার করে র‌্যাব।

৫ এপ্রিল রোববার দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় গৌর চৌধুরী ও মো. সোহেল নামে দুই ব্যাক্তির কাছে থাকা ওই পাত্রটি উদ্ধার করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

মোহাইমেনুর রশিদ জানান, ১৮ শতকের আগের সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শনটি (বেল মেটাল) পুকুর খনন করার সময় পাওয়া যায়। পরে ওই দুই ব্যক্তি পাত্রটি নিজেদের হেফাজতে রাখেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে পাত্রটি উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রায় তিন কেজি ওজনের ওই পাত্রটির মূল্য ৮ কোটি টাকা।

পরে প্রত্নতত্ত্ব নিদর্শনটি উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও থানার ওসি পরিমল চক্রবর্তীর উপস্থিতিতে নওগাঁর পাহারপুর বৌদ্ধ বিহারের যাদুঘরের কাষ্টডিয়ান ও প্রত্নতত্ত্ব বিভাগের নওগাঁ আঞ্চলিক সহকারী পরিচালক মো. সাইদ ইনাম তানভিরুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা