আন্তর্জাতিক

স্ত্রীর কারণে সেচ্ছায় আইসোলেশনে জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি জর্জও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা। কানাডায় এ ভাইরাসে এখন পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষায় সোফির শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে ট্রুডোর স্ত্রী শরীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার করোনা ভাইরাসের পরীক্ষ করা হলে পজেটিভ রেজাল্ট আসে।

টুইটারে মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জাস্টিন ট্রুডো সুস্থ রয়েছেন। তার শরীরে এখনও করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি। আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। আর ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, ট্রুডোর তেমন কোনও আশঙ্কা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কারণে তিনি বাসায় থেকেই তার প্রতিদিনের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এ কারণে এরইমধ্যে অটোয়ায় প্রাদেশিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডোর পূর্বনির্ধারিত বৈঠকসহ বাইরের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এছাড়া অন্যান্য নেতাদের যেসব ব্রিফিং, মিটিং এমনকি বিশ্ব নেতাদের সঙ্গে হতে যাওয়া কোভিড-১৯ কেবিনেট আলোচনাতেও তিনি বাসা থেকে অনলাইনের মাধ্যমে অংশ নেবেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত এ ভাইরাস ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৩৮০ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে চার হাজার ৬৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৩১৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা