খেলা

সৌম্য সরকারের বিয়ে শুরু আজ

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ের খবর জেনে গেছেন সবাই। বিয়ের জন্য জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলেও ছিলেন না তিনি। এছাড়া সাবাজিক যোগাযোগ মাধ্যমেও ছেয়ে গেছে তাদের বিবাহ পূর্ববর্তী ছবি ভিডিও দিয়ে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যারাতে খুলনা ক্লাব মিলনায়তন থেকে শুরু হচ্ছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে হবে বৌভাত।

তিনি বিয়ে করছেন খুলনার টুটপাড়া এলাকার প্রিয়ন্তি দেবনাথ পূজাকে। পূজার জন্মস্থান খুলনায় হলেও বর্তমানে বাবা-মায়ের সঙ্গে রাজধানীর গ্রীনরোডে বসবাস করেন। পূজার বাবা গোপাল দেবনাথ একজন ঔষধ ব্যবসায়ী। সৌম্য সরকার সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের ছেলে। মা নমিতা রানী সরকার গৃহিণী।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সৌম্য সরকার। তার বাবা জানান, আজ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আগামী ২৮শে ফেব্রুয়ারী বৌ-ভাত অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা শহরের অদূরে মোজাফফর গার্ডেনে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েতে আমন্ত্রন জানানো হয়েছে প্রায় দেড় হাজার অতিথিকে। এছাড়া সৌম্য সরকারের খেলোয়াড় বন্ধুরা অংশ নেবেন এই বিয়েতে।

এর আগে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে সৌম্য সরকার বলেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।

বিয়ে উপলক্ষ্যে বিসিবি থেকে ২৯শে ফেব্রুয়ারী পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ (২২-২৬শে ফেব্রুয়ারী) মিস করবেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা