খেলা

কেন ডাইনোসর হয়েছিলেন মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক:

টানা ছয় টেস্টে পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে চতুর্থ দিন শেষ হবার আগেই এক ইনিংস ও ১০৬ রানে জিতেছে স্বাগতিকরা। জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৮৯ রানে।

আর এ জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান যার, তিনিই হলেন মুশফিকুর রহিম। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে পেছনে ফেলেছেন তিনি। টেস্টে বাংলাদেশের পক্ষে মুশফিকের এখন সর্বোচ্চ ৪ হাজার ৪১৩ রান। ৪ হাজার ৪০৫ রান নিয়ে তামিম এখন তার পেছনেই।

এর আগে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় বেশ সমালোচনায় পড়েছিলেন তিনি। তার সিদ্ধান্তে নাখোশ হয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলটি টেস্টে তাকে ‘না’ নেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। কিন্তু সবকিছুর জবাবটা পারফরম্যান্স দিয়েই দিতে চেয়েছিলেন তিনি। আর সেটা করেও দেখিয়েছেন তিনি।

মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন কাট শটে চার মেরে। ডাবল সেঞ্চুরিও তাই। দুই বারই বোলার ছিলেন এইন্সলি এন্দলোভু। চার মেরেই বাতাসে ঘুষি। হেলমেট, ব্যাট ছেড়ে দুই হাত আকাশে তুলে সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানান। এরপর আকাশে চুমু ছুঁড়ে দিয়েই চওড়া হাসি মুখে টেনে আনেন মুশফিক। এরপর যেন বাঘের মতো থাবা দেখিয়ে উদ্‌যাপন করলেন মুশফিকুর রহীম। শান্ত স্বভাবের মুশফিককে এই ধরনের উদ্‌পযাপন করতে দেখা যায় না সাধারণত। কেন এমন ক্ষ্যাপাটে হলেন তিনি! এটা কি সমালোচনার জবাব? নাকি ব্যাটিং ব্যর্থতা থেকে বের হওয়ার আনন্দ! আর তাঁর মুখভঙ্গিটাও কি ছিল ঠিক বাঘের মতই? না কি অন্য কিছু?

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানালেন তার রহস্য। মুশফিক বলেন, ‘এটা (উদ্‌যাপন) আমি আগে থেকে চিন্তা করি নাই। ডাবল হান্ড্রেড করার পরে তা করি। কারণ আমার ছেলে আসলে ডাইনোসরের খুব বড় ফ্যান। ও সবসময় ডাইনোসর দেখলে অন্যরকম সেলিব্রেশন করে। সেইটাই জাস্ট করার চেষ্টা করছিলাম।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকা:
১. মুশফিকুর রহীম - ৭০ ম্যাচের ১৩০ ইনিংসে ৪৪১৩ রান, সর্বোচ্চ ২১৯*
২. তামিম ইকবাল - ৬০ ম্যাচের ১১৫ ইনিংসে ৪৪০৫ রান, সর্বোচ্চ ২০৬
৩. সাকিব আল হাসান - ৫৬ ম্যাচের ১০৫ ইনিংসে ৩৮৬২ রান, সর্বোচ্চ ২১৭
৪. হাবিবুল বাশার - ৫০ ম্যাচের ৯৯ ইনিংসে ৩০২৬ রান, সর্বোচ্চ ১১৩
৫. মুমিনুল হক - ৪০ ম্যাচের ৭৪ ইনিংসে ২৮৬০ রান, সর্বোচ্চ ১৮১

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা