খেলা

সুস্থ হয়ে ঘরে ফিরলেন রোনালদোর মা

স্পোর্টস ডেস্ক:

স্ট্রোকে আক্রান্ত সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মা দলোরেস আভেইরো সুস্থ হয়ে শনিবার (২৮ মার্চ) বাড়ি ফিরেছেন। রোনালদোর জন্য খবরটি খুশিরই বটে।

মা সুস্থ হয়ে ওঠায় তাই আনন্দের শেষ নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরের প্রতি।

চলতি মাসের শুরুতে রোনালদোর মা স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অসুস্থ মাকে দেখতে ইতালি থেকে পর্তুগালের মাদেইরাতে ছুটে এসেছিলেন রোনালদো। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর ফেরা হয়নি তার। আছেন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে।

বাড়িতে মা ও দুই বোনের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন রোনালদো। তাতে ৩৫ বছর বয়সী এই ফুটবলার লিখেন, আমার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। খুব কৃতজ্ঞতা বোধ করছি।

এই পোস্টের সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয়টাও স্মরণ করে দিয়েছেন রোনালদো। চলমান করোনা ইস্যুতে সবাইকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম পেজে তিনি লেখেন ‘ঘরে থাকুন জীবন বাঁচান।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা