জাতীয়

সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যা: লাশ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল আক্তার (৪৬) নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।

শনিবার ভোর ৪ টার সময় এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

জানা গেছে, শনিবার ভোররাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪/২ এস মেইন পিলার বরাবর ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্প তারকাটার সংলগ্ন এবং বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যন্তরের নো ম্যানস ল্যান্ড দিয়ে অবৈধপথে প্রবেশ করছিলেন সাবিুল ইসলামসহ আরও বেশ কয়েকজন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) এ কে এম আতিকুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ দেশে ফেরত দেওয়ার কথাও জানিয়েছে তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকেও জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সীমান্তে ৪ এবং বছরের শেষ মাস ডিসেম্বরে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা