জাতীয়

মুক্তিপনের টাকা নিয়ে অপেক্ষার পরও মিললো শিশুর লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি:
৭ বছরের এক শিশু অপহরনের পর মুক্তিপন না দেয়ায় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুনামগঞ্জের তাহিরপুরে রোমহর্ষক এই ঘটনা ঘটে। শনিবার সকাল নয়টায় বাশতলা গ্রামে একটি বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ । শিশুটির নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বাশতলা গ্রামের জোবায়েল মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শিশুর স্বজনরা জানান, বুধবার রাতে গ্রামের মাঠে ওয়াজ মাহ্ফিল ছিলো। বিকালে শিশু তোফাজ্জল ওয়াজ মাহ্ফিলের মাঠে যায়। এরপর গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করে না পাওয়ায় বৃহস্পতিবার সকালে থানায় সাধারন ডায়েরি করা হয়। শুক্রবার ভোর রাতে বাড়ির বসতঘরে তোফাজ্জলের একজোড়া জুতা ও একটি চিঠি পায় তারা।

চিঠিতে লেখা ছিলো- তোমাদের ছেলে ভালো আছে, টেকেরঘাটে আমার বন্ধুর বাড়িতে তাকে রেখে এসেছি। ৮০ হাজার টাকা দিলে তাকে ফিরিয়ে দেয়া হবে। বাড়ির গোয়াল ঘরে রাত ৪ টায় টাকা নিয়ে থাকবে। এভাবে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে শিশুটির পিতা জোবায়েল মিয়া ও তার সজ্বনদের কাছে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে ও হুমকি দিতে থাকে তারা।

শুক্রবার রাত থেকে ছেলেটির চাচা মাওলানা সালমান হোসেন টাকা নিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু রাত সাড়ে ৪টা পর্যন্ত না আসায় সালমান নামাজ আদায় করার জন্য ওযু করতে যায়। এ সময় সন্দেহবশত গোয়ালঘরের গিয়ে দেখতে পান বস্তাভর্তি তোফাজ্জলের লাশ।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় প্রতিবেশি তোফাজ্জলের ফুফা সেজাউল কবির ও তার বাবা কালা মিয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা