জাতীয়

কামরাঙ্গীচরে শিশু গণধর্ষণের মূল আসামীসহ সবাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার মূল আসামি রতনকে (১৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০–এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, কামরাঙ্গীরচরে ধর্ষণের মূল আসামি রতন সাভার ব্যাংক কলোনি এলাকায় পালিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন র‍্যাবকে জানিয়েছেন, প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে এ কাজ করেছেন তিনি । রতন কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান। গ্রেপ্তারের পর তাঁকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রতন, হাসান, সবুজ, রনি, সিফাত এবং ওই কিশোরীর এক বান্ধবীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর আসামীদের সবাইকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, ‘কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ১৩ বছরের ওই শিশুকে পাঁচ জন মিলে ধর্ষনেণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি অসুস্থ থাকায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা