শিক্ষা
করোনাভাইরাস

শ্রেণীকক্ষেই হবে স্কুল-কলেজের অ্যাসেম্বলি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে চলছে নানা আলোচনা। সরকার পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলতে বলার পর থেকে স্কুল-কলেজ চালু থাকবে কি না তা নিয়ে ভাবনায় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। এমন প্রেক্ষাপটে এবার স্কুল-কলেজের প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষে আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন আপাতত বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও এর কারণে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

গত রোববার বিদেশফেরত তিন জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় বলা হয়, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হল। পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।”

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোতে জনসমাগম হয় সে অনুষ্ঠানগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা