খেলা

শাদাবের লড়াইয়ে ঢাকার পুঁজি ১৪৪

ক্রীড়া প্রতিবেদক:

বিপিএলের এলিমিনেটর পর্বের আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য দিল ঢাকা প্লাটুন।

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রায়াদ এমরিত ও মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে কোনঠাসা হয়ে পড়ে ঢাকা। এরপর হাল ধরেন শাদাব খান, তার দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে মাশরাফী বাহিনী।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ঢাকা। প্রথম থেকেই ঢাকাকে চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। দলীয় ১৫ রানের মাথায় তামিমের (১০ বলে ৩) বিদায়ের পর থেকেই সাজঘরে আসা যাওয়ার প্রতিযোগিতায় নামে ঢাকা। মুমিনুলের ৩১ রানের পরও মাত্র ৫২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা।

মেহেদী হাসান ৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি তিন ব্যাটসম্যান, আনামুল হক বিজয়, লুইস রিচি ও জাকের আলী। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান নাসুম আলী (৫)।

এরপরই ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন থিসারা পেরেরা ও শাদাব খান জুটি। তাদের ৪৪ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। ১৩ বলে ২৩ রান করে ফেরেন পেরেরা। তবে শেষের দিকে ঢাকার ত্রাতা হয়ে দাঁড়ান শাদাব খান। তুলে নেন অর্ধশতক।

তার ৬৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা। শাদাবের ৪১ বলের ইনিংসটি সাজানো ছিলো ৫টি চার ও ৩টি ছয়ের মারে।

চট্টগ্রামের সফলতম বোলার রায়াদ এমরিত ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১১ রান খরচায় শিকার করেন দুই উইকেট। রুবেল হোসেন দুই উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে, দিয়েছেন ৩৩ রান।

কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকার জন্য চট্টগ্রামের দরকার ১৪৫ রান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা