খেলা

লাহোরের পথে দেশ ছাড়ল তামিম-রিয়াদরা

ক্রীড়া প্রতিবেদক:

আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ‘মেঘদূত’ এ করে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।

১৫ খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাংবাদিকসহ সব মিলিয়ে প্রায় ৩৫ জন আছেন এই বহরে। বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করবে।

দেশ ছাড়ার আগে ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেন, দেশের মানুষ সবসময় আমাদের সমর্থন করেন। এই প্রত্যাশাই থাকবে যে সবাই সমর্থন রাখবেন। ভালো সময়-খারাপ সময় সবসময়ই পাশে থাকবেন। নিরাপত্তা নিয়ে ভাবছি না, খেলাতেই মনোযোগ রাখছি।

আগামী ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

এরপর ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা