আন্তর্জাতিক

লাদেন হত্যার মুহূর্তগুলো ভুলবো না : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যায় পরিচালিত অভিযানের বিশেষ মুহূর্তটি কখনোই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ভবনে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। ওই অভিযানের দশম বর্ষপূর্তিতে জো বাইডেন এমন মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লাদেনের নিহত হওয়ার এক দশক পূর্তিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকা লাদেনের সন্ধান পাওয়ার বিষয়ে বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা বিন লাদেনকে নরকের দরজা পর্যন্ত অনুসরণ করেছিলাম- এবং আমরা তাকে পেয়েছি।’

বাইডেন আরও বলেন, ‘৯/১১-এর ঘটনায় যারা আপনজন হারিয়েছেন, আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যারা ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের কখনোই ভুলব না এবং যুক্তরাষ্ট্রের মাটিতে এই রকম আরও হামলার ঘটনা প্রতিহত করা হবে। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি।’

তিনি বলেন, ‘হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখা ওই মুহূর্তটি আমি কখনোই ভুলব না।’

লাদেনকে হত্যার জন্য ২০১১ সালে গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ জন্য বাইডেন পূর্বসুরীর প্রশংসা করেছেন।

ওইসময় ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন বাইডেন। বিশেষ যে বাহিনী পাকিস্তানে গোপন ওই অভিযানে গিয়েছিল, তাদেরও প্রশংসা করেছেন বাইডেন।

৯/১১-এর হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তানে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা