খেলা

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ বাংলাদেশের

জিম্বাবুয়ের অষ্টম উইকেট জুটি। তখনও জয়ের জন্য প্রয়োজন ৯৮ রান। ঠিক সে সময় ডোনাল্ড তিরিপানো আর টিনোটেন্ডা ৭৬ বলে ৮০ রানের দুর্ধর্ষ জুটি গড়লেন জয়ের দার প্রান্তে নিয়ে যায় জিম্বাবুয়েকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন বাংলাদেশের হারের শঙ্কা। এই বুঝি জিতে গেল জিম্বাবুয়ে। শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনের ওপর চড়াও হয় এই দুই ব্যাটসম্যান। মাত্র ২৮ বলে ৫৫ রান করে জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে গিয়েছিলেন তিরিপানো। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত বাংলাদেশেই জিতেছে।

মাত্র ৪ রানে জিম্বাবুয়েকে হারিয়ে একম্যাচ হাতে রেখেই সিইরিজ জিতলো বাংলাদেশ। বাংলাদেশের ৩২২ রানের জবাবে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভার সংগ্রহ করেছে ৩১৮ রান।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৩২২ রান। আনেকদিন পর সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। ভাঙলেন বাংলাদেশর হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৫৪ রানের নিজের রেকর্ড। ১৫৮ রান করে আউট হন তিনি। মুশফিক করে ৫৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে উইকেট হারায় জিম্বাবুয়ে। ২২৫ রানে জিম্বাবুয়ে হারিয়ে ফেলে ৭ উইকেট। এর পর শুরু হয় টিরিপানোর তান্ডব।

২৮ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন টিরিপানো। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩১৮ রান তুলতে পারে জিম্বাবুয়ে। রোমাঞ্চকর লড়াইয়ে ৪ রানে জয় পায় বাংলাদেশে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৮ (তামিম ১৫৮, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*) মুম্বা ১০-০-৬৪-২, টিরিপানো ৮-০-৫৫-২,

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৩১৮/৮ (কামুনহুকামউই ৫১, মাধেভেরে ৫২, রাজা ৬৬, মাটুমবোদজি ৩৪, টিরিপানো ৫৫*) তাইজুল ১০-০-৫২-৩, মাশরাফি ১০-০-৫২-১

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা