আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিতে আগ্রহ প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের অংশগ্রহণে রাশিয়ার সঙ্গে নতু করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (০৭ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এই আগ্রহের কথা জানান।

এর একদিন আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় দু’দেশের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বিবরণ না দিয়ে জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা তার নয়া পরমাণু অস্ত্র দিয়ে যে কোনো ধরনের হামলা চালালে তাকে ‘পারমাণবিক হামলা’ হিসেবে বিবেচনা করে সেই মাত্রায় জবাব দেয়া হবে।

১৯৮৭ সালে আইএনএফ চুক্তিতে সই করেন তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে তার দেশকে আনুষ্ঠানিকভাবে বের করে নেন। আমেরিকার ওই পদক্ষেপের ফলে বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়।ঐতিহাসিক ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) ট্রিটি নামের ওই চুক্তিটি ১৯৮৭ সালে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা স্বাক্ষর করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা