আন্তর্জাতিক

রমজানে খুলে দেয়া হবে পাকিস্তানের মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ না কমলেও পবিত্র রমজান মাসে মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। যদিও এর ভয়াবহতা নিয়ে সতর্ক করে সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে দেশটির চিকিৎসকরা।

পাকিস্তানের চিকিৎসকদের শীর্ষ সংগঠনগুলো দাবি করেছে, যদি রমজানে মসজিদ খোলা হয় তাহলে আগামী মাসে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে।

সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে পাকিস্তানে গত এক মাস ধরে বন্ধ ছিল মসজিদে জামাতে নামাজ আদায়। তবে রমজানের কথা মাথায় রেখে সরকার মসজিদ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এদিকে করোনা প্রকোপের মধ্যে পাকিস্তানে মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানেও মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের এ পর্যন্ত ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৭৯ শতাংশই লোকাল ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা