আন্তর্জাতিক

জার্মানিতে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে জার্মানিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির প্রত্যেকটি রাজ্যে মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করছে জার্মান সরকার।

নতুন এই আইনের ফলে দেশটির ১৬টি রাজ্যের সবকটিতেই গণপরিবহনে মাস্ক পরিধান করতে হবে।

এছাড়া রাজধানী বার্লিন ছাড়া সব রাজ্যের শপিংমলেও মাস্ক পরা বাধ্যতামূলক হবে।

দেশটির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্য প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ তালিকায় সবশেষে যোগ দিয়েছে ব্রেমেন। গত শুক্রবার এ রাজ্যের সিনেট মাস্ক পরার নিয়ম পাস করবে।

বেশির ভাগ রাজ্যই এভাবে নিয়ম পাসের পর তা চালু করবে সোমবার (২৭ এপ্রিল) থেকে। তবে কী ধরনের মাস্ক পরতে হবে সে ব্যাপারে রাজ্য ভেদে ভিন্নতা আছে।

কিছু রাজ্যে গণপরিবহন এবং শপিংমলগুলোতে কাপড়ের মাস্ক পরা, আবার কিছু রাজ্যে অন্য কোনো বিকল্প না থাকলে স্কার্ফ, ব্যান্ডানা বা অন্য যে কোনো কাপড় দিয়েও নাক মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল গত সপ্তাহে দেশজুড়ে লকডাউন কিছুটা শিথিল করার পদক্ষেপ নেয়ায় মাস্ক পরার ওপর জোর দিয়েছেন।

জার্মানিতে ১ লাখ ৫০ হাজার ৭২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১৫ জন। সূত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা