আন্তর্জাতিক

করোনা রোগীরা স্বাদ-ঘ্রাণশক্তি হারাচ্ছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলছেন। লন্ডনের একদল গবেষক করোনা রোগীদের মধ্যে জরিপ চালিয়ে এক গবেষণায় এই উপসর্গের কথা জানিয়েছেন।

ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনায় বিপর্যস্ত ইতালির দুই শতাধিক রোগীর ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ৬৭ শতাংশই তাদের স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ পাওয়ার কথা জানিয়েছেন। এটা আক্রান্ত হওয়ার পূর্বে কিংবা পরে দুই সময়েই হচ্ছে।

ড. ড্যানিয়েল বোরেসটো এর নেতৃত্বে গবেষণাটি করেছেন লন্ডনের গাই হাসপাতালের একদল চিকিৎসক। করোনার উপসর্গ হিসেবে ঘ্রাণশক্তি লোপ পাওয়ার বিষয়টি নিয়ে এটা দ্বিতীয় কোনো গবেষণা। করোনায় আক্রান্ত অনেক রোগী তাদের শরীরে এমন উপসর্গ দেখা দিচ্ছে বলে জানানোর পর বিষয়টি আলোচনায় আসে এবং তা নিয়ে গবেষণা হয়।

লন্ডনের এই গবেষকদল তাদের গবেষণার নাম দিয়েছেন সিনো-ন্যাজাল অথবা এসএনওটি-২২। গবেষকরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ইতালির এমন ২০২ জন কোভিড-১৯ রোগীর সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের শরীরে এমন উপসর্গ ছিল কিনা তা জিজ্ঞেস করার মাধ্যমে জরিপটি করেন।

গবেষকরা জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে যে ২০২ জন কোভিড-১৯ রোগীর সঙ্গে কথা বলেছেন, তাদের মধ্যে ১৩০ জনই জানিয়েছেন যে, আক্রান্ত হওয়ার আগে কিংবা পরে তারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যা জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশ। অনেকে অবশ্য নাসারন্ধ্র বন্ধ হয়ে হয়ে যাওয়ার কথা বলেছেন, যাতে স্বাদ-ঘ্রাণশক্তি লোপ পায়।

জামা নামের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে গবেষকরা এই বলে উপসংহার টেনেছেন যে, যদি এই ফলাফল এটাই নিশ্চিত করে যে যারা স্বাদ ও ঘ্রাণশক্তি হারাচ্ছেন তাদের জন্য এটাকে কোভিড-১৯ এর একটি উপসর্গ বিবেচনা করে এসব মানুষকে সেল্ফ আইসোলেশন করে রাখা হোক। কেননা তাদের দ্বারা অন্য অনেকে আক্রান্ত হতে পারেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা