এম ভি ফাজাহ-১, ছবি: মেরিন ট্রাফিক ডট কম
সারাদেশ

বিদেশি ৮ নাবিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: মোংলা সমুদ্র বন্দরে অবস্থান নেয়া ‘এম ভি ফাজাহ-১’ নামে একটি বিদেশি জাহাজের আট নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন নাবিকদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজটির ওই আট নাবিককে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত নাবিকরা হলেন, ভারতের নুতান গাটিয়াল আনিউল্লাহ, আমিলি আনিকেট দাসারাম, রয় প্রবীর শাওপান, ঘুনটু চালাপাথিরাও, মান্ডাল সঞ্চিত, ফিলিপাইনের চেকর ওকাপ নাইল, বিউন ফ্লোর টালাম এবং ইথিওপিয়ার ইজাইনি টিলাউন মাহিরিটু।

সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২০০ টন মেশিনারি পণ্য নিয়ে গত ২৬ জুলাই মোংলা বন্দরে আসে জাহাজটি। এ সময় জাহাজে থাকা আটজনের শরীরে উপসর্গ দেখা দিলে বন্দরের নিজস্ব তত্ত্বাবধায়নে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বুধবার রাতে তাদের খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা