সারাদেশ

মুন্সীগঞ্জে চোরাই সিগারেটসহ ৩ চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

মুন্সীগঞ্জে সদরে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় আন্তজেলা চোর চক্রের সদস্য আবুল ডাক্তার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া প্রায় ৭০ হাজার টাকার সিগারেট।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাসান (২১), শাহজাহান গাজী (৪০) ও জাহাঙ্গীর ওরফে আবুল ডাক্তার (৪৬)। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারের পূর্ণিমা ফিলিং স্টেশন সংলগ্ন 'আজম স্টোর' নামের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানদারের অভিযোগ, রাতের কোনো এক সময় চোরেরা তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা ও তিন বস্তা সিগারেট নিয়ে পালিয়ে যায়।

ওসি জানান, অভিযোগ পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় শাহজাহান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬৯ হাজার ৫৮৫ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে চোরাই সিগারেটসহ ৩ চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সদরে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা