জাতীয়

মুজিববর্ষে প্রতি উপজেলায় চালু হবে ৪টি করে হেল্প ডেস্ক

নেত্রকোনা প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক উপজেলায় ৪টি করে হেল্প ডেস্ক খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আজ বুধবার দুপুর ১২টায় নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আরো বলেন, বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিস চালুর পর গত দু’বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিয়েছে। এতে করে জনগণ উপকৃত হয়েছেন। এই সেবা অব্যাহত থাকবে। তা ছাড়া প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক এবং অসহায় নারী শিশুদের সেবার জন্য অ্যাপস চালুর পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো পরীক্ষাধীন রয়েছে।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনন্য। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমন করতে গিয়ে ৮ জন পুলিশকে জীবন দিতে হয়েছে। পুলিশ দেশ থেকে জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করে চলেছে।

তিনি বলেন, দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসাবে গড়া হচ্ছে। আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই। তাই থানাগুলোকে সে ভাবেই গড়তে চাই। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট। কিন্তু সত্যিকথা হলো এক হাজার লোকের জন্য মাত্র ১ জন পুলিশ। তা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ খুবই সমস্যা এবং এ দিয়ে সেবা দান করা খুব কঠিন। তবে পুলিশ এই ব্যাপারেও তৎপর।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অব পুলিশ ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।

পরে তিনি পুলিশ লাইন মাঠে নেত্রকোনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা