লাইফস্টাইল

মায়ের তৈরি তেলে পৃথিবীর দীর্ঘ চুল নিলানশির মাথায়


ছয় বছর বয়সে একবার সেলুনে চুল কাটাতে নেওয়া হয়েছিল নিলানশিকে।। কিন্তু সেই চুল কাটানো পছন্দ হয় না তার। সেই থেকে চুল আর কাটেননি তিনি। পরে সেই চুলই তাকে স্থান দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। । বলা হচ্ছে, নিলানশি হলেন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী।

এর আগে ২০১৭ সালের ২১ নভেম্বরও একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের মোদাসা শহরের নিলানশি প্যাটেল নামের ১৯ বছরের এই তরুণী । তখন তার চুল ছিল ৫ দশমিক ৫৯ ফুট। এরপর সেই রেকর্ড হাতছাড়া হয়েছিল তাঁর। গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ৬ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি চুলের জন্য সম্প্রতি আবার রেকর্ড ফিরে পেয়েছেন নিলানশি।
নিলানশি বলেন, ‘আমি আমার চুল পছন্দ করি। আমি কখনোই আমার চুল কাটিনি। আমার মায়ের স্বপ্ন ছিল, আমার নাম গিনেস বুকে উঠবে।’
নিলানশির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর এই লম্বা চুলের রহস্য কী? এই প্রশ্নের উত্তরে রহস্যটা খোলাসা করেননি তিনি। তার মা তাকে ঘরে তৈরি করা তেল মেখে দেন।
নিলানশি বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি আসলে সফটওয়্যার প্রকৌশলী হতে চান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা