লাইফস্টাইল

পা ফাটা থেকে মুক্তির উপায়

শীত আসলেই ত্বক হয়ে যায় রুক্ষ এবং খসখসে । ত্বকের যত্নের পাশাপাশি আমাদের পায়ের চামড়ারও যত্ন নিতে হয়। তা না হলে পায়ের চামড়া ফেটে যাবে। যা ভীষন বিরক্তিকর আর এই পা ফাটা থেকে মুক্তির উপায় জেনে নিন:

১. অনেকেই মোজা পরতে চান না। অন্তত শীতে পায়ে মোজা পরার অভ্যাস তৈরি করুন। ।

২. ঘুমানোর আগে অবশ্যই পায়ে খানিক ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এতে পা নরম ও কোমল থাকবে।

৩. পা ঢাকা জুতা ব্যবহার করুন। বুট জুতো হলে আরও ভালো। এতে পাও ভালো থাকবে এবং ধুলা-ময়লাও লাগবে না। এটি শীতে পায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদ্ধতি।

৪. প্রচুর পানি পান করুন, এতে আপনার ত্বক ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত থাকবে।

৫. সারাদিনের ক্লান্তি দূর করতে ও পা ময়েশ্চারাইজার লাগানোর আগে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

এছাড়াও এই শীতে মাসে অন্তত দু’দিন ঘরে পায়ের বিশেষ যত্ন নিন

• প্রথমে নখে নেইল পলিশ থাকলে তুলে নিন

• এবার নখগুলো পছন্দমতো শেপে কেটে নিন

• নখে ক্রিম লাগিয়ে পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে তাতে পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন

• তোয়ালে দিয়ে পা মুছে নিন

• নখে ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। সতর্কতার সঙ্গে নখের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন

• হাত-পায়ে ক্রিম ম্যাসাজের পর চালের গুঁড়া, চিনি, লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব দিয়ে ঘষে মৃত কোষ তুলে ফেলুন

• তারপর বাফার দিয়ে নখের ওপর লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করুন

• মুলতানি মাটি মধু এবং গোলাপ জলের পেস্ট তৈরি করে পায়ে মেখে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন।

এবার পা মুছে ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে নিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা