আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও আলোচনায় হিলারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে চান তিনি। আর এ নির্বাচনে রানিংমেট হিসেবে তিনি ভাবছেন হিলারি ক্লিনটনের কথা।

ইরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণায় প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন ব্লুমবার্গ। তিনি জানিয়েছেন, ট্রাম্পকে হারাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত আছেন। টুইটারে ট্রাম্পের সঙ্গে বাক্যযুদ্ধেও জড়িয়েছেন তিনি।

ব্লুমবার্গের নির্বাচনী প্রচার শিবির থেকে করা অভ্যন্তরীণ এক জরিপ বলছে, ব্লেুমবার্গের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গতবারের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের যুগপৎ দলগঠন হবে বেশ শক্তিশালী।

ব্লুমবার্গের যোগাযোগবিষয়ক পরিচালক জ্যাসন শেচেটার এই খবরকে অস্বীকার করেননি। তবে তিনি বলেছেন, আমরা এখন প্রাইমারি ইলেকশন এবং বিতর্কের ওপরই জোর দিচ্ছি। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কাকে করা হবে সে বিষয়ে ভাবছি না।

তবে ওই প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিটের মাথায় ব্লুমবার্গ নিজেই নারী সহকর্মীদের সঙ্গে কাজ করার বিষয়ে একটি বার্তা সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি আজ যেখানে আছি, সেখানে থাকতাম না, যদি আমার পাশে মেধাবী সব নারী না থাকতেন। আমি তাদের নেতৃত্বগুণ, পরামর্শ ও অবদানের ওপর নির্ভর করেছি।’

এদিকে ডেমোক্যাট দলের আরেক মনোনয়ন প্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডার্স ব্লুমবার্গের সমালোচনা করে শনিবার লাস ভেগাসে এক সমাবেশে বলেন, বিলিওনেয়াররা কোটি কোটি ডলার খরচ করে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন; কিন্তু ব্লুমবার্গ ভোটাদের মধ্যে সাড়া ফেলতে পারবেন না।

সম্প্রতি এক অনুষ্ঠানে হিলারি ক্লিনটনকে প্রশ্ন করা হয়েছিল- ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব এলে কী করবেন। জবাবে হিলারি বলেন, আমি দেশের জন্য কাজ করায় বিশ্বাসী। তিনি সম্ভাবনাকে নাকচ করেননি।

এদিকে ট্রাম্প সমর্থকরাও এ খবর মুখিয়ে নিয়েছেন। ডেমোক্রেট শিবিরের পুরনো বিবাদ উস্কে দিতেই কিনা ট্রাম্প প্রচার শিবিরের অন্যতম মুখপাত্র টিম মার্গটাহ বলেন, ‘বার্নির কাছ থেকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন হাতিয়ে নেওয়ার লোভ যেন হিলারি সংবরনই করতে পারছেন না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা