আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে আমাদের জড়াবেন না: চীন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নিয়ে চীনের কোন প্রকার মাথা ব্যাথা বা বিশেষ কোন ধরনের আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রের জনগণ কাকে প্রেসিডেন্ট বানাবে না বানাবে, সেটা পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার। এমনটাই বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং।

তাই চীন আশা করছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যেন বেইজিং'কে জড়ানো না হয়। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, চীন তাকে সরিয়ে ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে প্রেসিডেন্ট বানাতে চায়। খবর এনডিটিভির

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের তাতে নাক গলানোর কিছু নেই। আমরা আশা করব, যুক্তরাষ্ট্রের জনগণ তাদের নিজস্ব বিষয়ে চীনকে টেনে আনবে না।'

বুধবার (২৯ এপ্রিল) ট্রাম্প সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, 'চীন চায় না আমি আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হই। আমাকে সরানোর জন্য তারা সাধ্যানুযায়ী সব কিছু করতে চাইবে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) করোনাভাইরাস প্রসঙ্গে আলাপকালে তিনি বলেন, চীন স্বেচ্ছায় এটা ছড়িয়েছে। তিনি এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা