আন্তর্জাতিক

মানবদেহে করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনা ভাইরাসের কারণে নাজেহাল হয়ে পড়েছে বিশ্বের সকল মানুষ। এই ভাইরাসের কারণে একের পর এক বিপর্যয় ঘটেই চলেছে।

অবশেষে আসলো সুখবর, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মানবদেহে পরীক্ষমূলক ভাবে করোনার প্রতিষেধক প্রয়োগ করা হবে।

গত সপ্তাহেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছিলেন, শিগগিরই তারা একটি ভ্যাকসিন আনছেন। আগামী সেপ্টেম্বরের মধ্যেই তা পাওয়া যাবে বলেও জানান তাঁরা। এরই মধ্যে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ট্রায়াল (পরীক্ষামূলক প্রয়োগ) এগিয়ে এনেছেন। তাঁরা এ ব্যাপারে যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির অনুমতি নিয়েছেন।

ম্যাট হ্যানকক আরো জানান, অক্সফোর্ডের গবেষকদের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবারই (২৩ এপ্রিল) শুরু হয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসি এ খবর জানিয়েছে।

ম্যাট হ্যানকক বলেন, এ পরীক্ষা সফল হলে অসংখ্য মানুষের প্রাণ বাঁচবে। চলতি বছরের শরৎকাল পর্যন্ত এ প্রতিষেধকের জোগান দিতে পারবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।

হ্যানকক আরো বলেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সাহায্য করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে দুই কোটি পাউন্ড দেবে ব্রিটিশ সরকার। সেইসঙ্গে আরো সোয়া দুই কোটি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এ খবর জানিয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজারের বেশি মানুষ। আর ১৭ হাজারের বেশি মানুষ দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা