আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা ৬০ দিনের! 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসন নিষেধাজ্ঞা ৬০ দিন স্থায়ী হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করেছেন।

জানা যায়, করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাতে আবারো কাজে ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিচ্ছেন।

২০ এপ্রিল সোমবার এক টুইটারে ট্রাম্প লিখেছেন, 'অদৃশ্য এক শত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার প্রয়োজনে, যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি আমি।'

নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২২ এপ্রিল বুধবার এই আদেশে তিনি সই করবেন বলে জানা গেছে।

ট্রাম্প বলেন, যারা অস্থায়ী ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে এই আইন কার্যকর করা হবে না। আর ৬০ দিন পেরিয়ে গেলে তা পুনর্মুল্যায়ন কিংবা নবায়ন করা হতে পারে।

হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, 'ভাইরাসের কারণে যেসব নাগরিকরা চাকরিচ্যুত বা কর্মহীন হয়েছেন, তাদের জায়গায় শ্রমিক হিসেবে বিদেশ থেকে আসা নতুন অভিবাসীদের নিয়োগ দিলে সেটা হবে অন্যায় ও ভুল। সবার আগে দেশের শ্রমিকদের প্রতি যত্নশীল হতে হবে।'

এমন এক সময় তিনি এই অভিবাসন স্থগিত করার আদেশে সই করতে চলেছেন যখন যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আরও ৪৫ হাজারের বেশি মানুষ।

সমালোচকরা বলছেন, করোনাভাইরাস নিয়ে ট্রাম্প যে অবহেলা করেছেন সেটির সমালোচনা ঢাকতেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্র: সিএনএন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা