মরিচ ভর্তা
লাইফস্টাইল

মরিচ ভর্তার রেসিপি

সান নিউজ ডেস্ক: ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ভর্তা আর গরম ভাত এক সঙ্গে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে মরিচ ভর্তা গরম ভাতের সাথে যেন অমৃত। খুব সহজেই আপনিও তৈরি করতে এই ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

আরও পড়ুন: কিমা পরোটা

উপকরণ

শুকনো লাল মরিচ ১০০গ্রাম
পেঁয়াজ ১০-১২টি
রসুন বড় ৪টি
লবণ স্বাদমতো
পানি সামান্য ও
সরিষার তেল আধা কাপ

আরও পড়ুন: চিংড়ির সুস্বাদু কোরমা

পদ্ধতি

দেখতে লাল হলেও ঝাল কম এমন মরিচ নিন এই ভর্তায়। মরিচের বোটা ফেলে ফুটন্ত পানিতে মরিচগুলো ২/৩ মিনিট ভালো করে জ্বাল দিয়ে সেদ্ধ করে নিন। এভাবে মরিচ সেদ্ধ করে নেওয়ার পর অনেকটাই ঝাল কমে যায়। এবার চামচ দিয়ে পানি থেকে মরিচগুলো তুলে ব্লেন্ডারের জগে নিতে হবে।

সঙ্গে দিন পেঁয়াজ-রসুন ও সামান্য পানি। এবার সব উপকরণ ব্লেন্ড করে নিন। চুলায় প্যান বসিয়ে এবার তেল গরম করে ব্লেন্ড করা মরিচের পেস্ট ও লবণ মিশিয়ে নিন।
মাঝারি আঁচে সাবধানে নাড়তে হবে। প্যানের গায়ে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। ১০ মিনিটের মতো জ্বাল দিলেই মরিচের মিশ্রণ ঘন হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিন। ব্যাস মরিচের ভর্তা পরিবেশনের জন্য রেডি। ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ভর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা