চিকেন রেজালা
লাইফস্টাইল

চিকেন রেজালা

সান নিউজ ডেস্ক: মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় বাহারি সব পদ। চিকেন খেতে ছোট-বড় সবাই পছন্দ করেন। মুরগির মাংসের সুস্বাদু এক পদ হলো রেজালা। আর রেজালা মানেই সাদা গ্রেভিতে মজানো নরম তুলতুলে মাংস। যেমন সুন্দর গন্ধ, তেমনই সুস্বাদু রেজালা। খুব সহজে ঘরেই রাঁধতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি-

আরও পড়ুন: বিফ তেহারি

উপকরণ

১. মুরগি ১টি (বড় টুকরো করা)
২. পেঁয়াজ বাটা ১ কাপ
৩. আদা-রসুন বাটা ২ টেবিলল চামচ
৪. আস্ত কাজুবাদাম ১০-১২টি
৫. পোস্ত বাটা ২ টেবিল চামচ
৬. টকদই ১ কাপ
৭. দারুচিনি ২ টেবিল চামচ
৮. ছোট এলাচ ৪-৫টি
৯. লবঙ্গ ৪-৫টি
১০. আস্ত গোলমরিচ ৮-১০টি
১১. তেজপাতা ১টি
১২. শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ
১৩. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ
১৪. কেওড়া জল ১ চা চামচ
১৪. লবণ ও চিনি স্বাদমতো
১৫. ঘি ২ টেবিল চামচ ও
১৬. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রখমে কাজুবাদাম ও পোস্ত মিহি করে বেটে নিন। এবার একটা বড় বাটিতে চিকেন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক।

এরপর প্যানে ঘি ও তেল গরম করে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

এরপর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়া, শাহি মরিচ গুঁড়া ও সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন মাঝারি আঁচে রাঁধুন ২০ মিনিট। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে রাঁধুন ঝোল ঘন না হওয়া পর্যন্ত।

সবশেষে কেওড়া জল ছড়িয়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন রেজালা। রুটি বা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যায় এই চিকেন রেজালা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা