সারাদেশ

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। ‘আদেশক্রমে—চালক সমীতিবৃন্দ’ উল্লেখ থাকা ওই তালিকাটি ভুয়া বলে দাবি করেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, এই কাগজ দেখিয়ে ঈদ-উল-ফিতরের পর থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রিন্ট করা কাগজ অটোরিকশায় টানানো ও চালকদের কাছে সরবরাহ করা হয়, যেখানে বিভিন্ন রুটে আগের তুলনায় বিভিন্ন রোডে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি দেখানো হয়েছে। তবে এই ভাড়া নির্ধারণে কোনো সরকারি সংস্থা, বিআরটিএ বা প্রশাসনের অনুমোদনের প্রমাণ পাওয়া যায়নি। এমন কি কোন মালিক-চালক সংগঠনেরও।

এ বিষয়ে অটোরিকশা চালক মিজানুর রহমান বলেন, ভাড়া বৃদ্ধি তালিকাটা সদর উপজেলা সিপাহীপাড় মোড়ে একজন ব্যক্তি তাদেরকে দিয়েছে। কিন্তু তার নাম জানেন না। তারা তালিকায় অনুয়ায়ী ভাড়া নিচ্ছে।

খালইস্ট এলাকার সাইদুর রহমান ইফতি জানান, তিনি ঈদের পর চর কিশোরগঞ্জ থেকে সদরে আসবেন। তার কাছ থেকে দু'শত টাকা ভাড়া নিয়েছে। ইচ্ছে মত অটোরিকশা চালকরা বেশি ভাড়া নিচ্ছে।

যাত্রীদের অভিযোগ, চালকরা ওই তালিকাকে "নতুন নির্ধারিত ভাড়া” দাবি করে অতিরিক্ত অর্থ আদায় করছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, হঠাৎ করে এমন ভাড়া বৃদ্ধি তাদের জন্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

সচেতন মহলের মতে, ‘চালক সমীতিবৃন্দ’-এর নামে এমন অস্পষ্ট ও অপ্রমাণিত ভাড়া তালিকা প্রকাশ সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল। কোনো বৈধ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ আইনসম্মত নয় বলেও তারা মন্তব্য করেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট কোনো স্বীকৃত পরিবহন সংগঠন বা প্রশাসনের পক্ষ থেকে এমন ভাড়া তালিকা জারি করা হয়নি। ফলে এটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ চালক-মালিক সমিতির সভাপতি মো. মাসুদ রানার সাথে মোবাইলে যোগাযোগ করা তাকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। তার পরেও আমি এসিল্যান্ডকে বলে দিচ্ছি যেন বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে একাধিক যাত্রীদের দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত ভাড়া নির্ধারণের স্বচ্ছ ঘোষণা দিতে হবে এবং ভুয়া তালিকা প্রচার ও অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কারা এমন নাম বিহীন ভাড়ার তালিকা করলো বিষয়টা খতিয়ে দেখা দরকার।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা