সারাদেশ

ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা গেছে, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান ও যাত্রী ছাউনি থাকলেও অধিকাংশ বাস ও যানবাহন সেখানে থামছে না। বরং ভালুকার জিরো পয়েন্টকেই অঘোষিত স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে গফরগাঁও থেকে আসা যানবাহন মহাসড়কে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, আর ঢাকাগামী বাসগুলো পড়ছে দীর্ঘ যানজটে।

একই চিত্র মহাসড়কের বিপরীত পাশে ময়মনসিংহগামী সড়কেও। ভালুকা বাজারমুখী ও অন্যান্য যানবাহন একই রুট ব্যবহার করায় সেখানে নিয়মিত জট লেগেই থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের একই স্থানে মালামাল ওঠানামা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

স্থানীয় বাসচালক আবু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। দূরপাল্লার ট্রাকচালকদের জন্যও বিকল্প কোনো পার্কিং বা বিশ্রামস্থল নেই।

যাত্রী হাবিব আহম্মেদ জানান, ভালুকা থেকে ময়মনসিংহগামী যাত্রীদের মহাসড়কে দাঁড়িয়ে বাসে উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, দ্রুত একটি কার্যকর বাসস্ট্যান্ড নির্মাণ ও এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এদিকে ভালুকার পূর্ব অংশে যাত্রী ছাউনি থাকলেও সেখানে বাস না থামায় যাত্রীরা সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

ভালুকা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান পাঠান জগলু বলেন, যানজটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগে শৈথিল্য, মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত অটোরিকশা ও সিএনজির চলাচল।

তিনি আরও বলেন, অধিকাংশ ট্রাক, লরি ও পিকআপের নিজস্ব গ্যারেজ না থাকায় সেগুলো সড়কেই দাঁড়িয়ে থাকে। এ সমস্যার সমাধানে মাল্টিস্টোরিড পার্কিং ব্যবস্থা গড়ে তোলা, নির্ধারিত বাস বে চালু করা এবং বাসস্ট্যান্ডকে কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে ভালুকা ট্রাফিক জোনের টিআই পলাশ সাহা বলেন, নির্দিষ্ট স্থানে বাস থামাতে আমরা নিয়মিত চেষ্টা করছি। আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নির্ধারিত বাসস্ট্যান্ড ব্যবহারে বাধ্যবাধকতা নিশ্চিত করা না হলে ভালুকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা