আন্তর্জাতিক

মঙ্গল গ্রহ থেকে প্রথমবার ভিডিও ও অডিও পাঠালো পারসেভারেন্স

সান নিউজ ডেস্ক : মঙ্গল গ্রহ থেকে প্রথমবার ভিডিও ও অডিও পাঠিয়েছে নাসার রবোযান পারসেভারেন্স। অবতরণের এক সপ্তাহ পর পারসেভারেন্সের পাঠানো শব্দ ও ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাসার বিজ্ঞানীরা।

লাল গ্রহে অবতরণের পর প্রথমবার গ্রহটি থেকে ধারণ করা শব্দ ও ভিডিও পাঠিয়েছে নাসার মঙ্গলযান পারসেভারেন্স রোভার। দেখতে আমাদের চেনা পৃথিবীর সঙ্গে গ্রহটির মিল রয়েছে অনেকখানি।

পারসেভারেন্স বিজ্ঞানী জাস্টিন মাকি বলেন, এটাই মঙ্গল গ্রহ। এটা সত্যিই খুব উত্তেজনার একটি দৃশ্য। আমাদের চেনা পৃথিবীর পাহাড়, পাথর আর ভূমির সঙ্গে এর অনেক মিল। এটা একটা এলিয়েনের পৃথিবী আর আমরা সেখানে পৌঁছে গিয়েছি।

তিন মিনিটের ওই ভিডিওতে পারসেভারেন্সের মঙ্গলে প্রবেশ ও অবতরণের চূড়ান্ত মূহুর্তগুলো ধরা পড়েছে। সেখান থেকে পাঠানো অডিও ফাইলে ধরা পড়েছে মঙ্গলের মাটিতে আছড়ে পড়া বাতাসের শব্দ। রোভারের শক্তিশালী ইঞ্জিনের ঘুর্ণীতে আশেপাশে পাথর ছড়িয়ে পড়তে দেখা যায়। রবোযানটির ৫টি ক্যামেরা আর ২টি মাইক্রোফোনে ধরা পড়েছে এসব দৃশ্য।

ক্যামেরা এন্ড মাইক্রোফোন প্রধান ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল বলেন, 'আমি যতবার এটি দেখি ততবার আমার গা শিরশির করে ওঠে। এটি সত্যিই অসাধারণ। আপনারা চোখ বন্ধ করে ভাবুন ঐ জায়গায় আপনারা বসে এর চারপাশের পরিবেশটা অনুভব করছেন। সত্যিই, আমি নিজে যদি সেখানে থাকতে পারতাম।'

সাত মাসে ৪৭ কোটি মাইল পথ পাড়ি দিয়ে গত সপ্তাহে মঙ্গলে অবতরণ করে পারসেভারেন্স। বিজ্ঞানীরা আশা করছেন, রবোযানটি দুই বছর মঙ্গলে অবস্থান করে খুঁজে আনবে প্রাণের অস্তিত্ব । তথ্য, ছবি ও অন্যান্য নমুনা পাঠাবে পৃথিবীতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা