খেলা

ভোটার স্লিপ ঘরে গেলে, ত্রাণ কেন নয়?

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসে প্রকোপ ঠেকাতে দেশের মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় মহাবিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। দেশের এই নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে জনপ্রতিনিধিদের আরও জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

পেসার রুবেল হোসেন এর আগে অসাধু ব্যবসায়ীদের পকেট কাটা নিয়ে বেশ কড়া ভাবে মন্তব্য করেছেন। এবার বললেন সেই ত্রাণলুটেদের বিরুদ্ধে। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন সরকারি ত্রাণ অসহায়দের ঘরে ঘরে পৌঁয়ে দেওয়া হচ্ছে না কেন?

এ নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে রুবেল বলেন, ‘দেশ এখন সংকটময় মুহূর্তে। সবাইকে এগিয়ে আসতে হবে। এই দেশ আপনার, আমার, সকলের।

এমনকি দেশের জনপ্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে তিনি যোগ করেছেন, ‘নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান ছুটিতে শ্রমজীবী কর্মহীনদের মানবিক সহায়তা দিচ্ছে সরকার। কিন্তু ত্রাণ বিতরণ নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে। সহায়তা না পেয়ে বিক্ষোভ করার ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে ত্রাণ বণ্টনের সময় অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা