আন্তর্জাতিক

ভারতের প্রায় শত শহর লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাস প্রতিরোধে দিল্লি, মুম্বাই, কলকাতা, ২৪ পরগনা, চেন্নাই, বেঙ্গালুরুসহ এই মুহুর্তে ৮০ টি শহর লকডাউন করে দেওয়া হয়েছে ভারতের। সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

পুরো ভারতে এক হাজারের বেশি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

আগে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, দেশের যে ৭৫টি জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিকে পাওয়া গেছে, সেগুলি লকডাউন করে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার কলকাতা এবং লাগোয়া বিধাননগর এবং নিউটাউন, হাওড়াসহ সবকটি শহরকে লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন পরেই দেশটির ৮০ টি শহর লকডাউন হলো।

এই নিষেধাজ্ঞার ভেতরে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছাড় দেওয়া হবে। তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী গাড়ি চলাচলেও ছাড় থাকছে। সবজি, মাছ, মাংস, পাউরুটি, দুধ আর চাল-ডালের দোকানগুলি খোলা থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা