জাতীয়

ব্রিটিশ নাগরিকদের ঢাকা ছাড়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাই কমিশন এক বার্তায় সকল ব্রিটিশ নাগরিকদেরকে বাংলাদেশ ছেড়ে যেতে অনুরোধ জানিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিরাপদে থাকার জন্যই এ অনুরোধ জানানো হয়।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’

অন্যদিকে, বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশে ফিরতে ইচ্ছুক আমেরিকানদের তথ্য চেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ‘আগামী কয়েকদিনের মধ্যে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও পরিবারের সদস্যদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে দূতাবাস।’

শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১২ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন। অপরদিকে ১ লাখ ২৪ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা