খেলা

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

ফরিদপুর প্রতিনিধি

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দীপু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, "গাঁজা, ইয়াবা খেয়ে জীবনটা ধ্বংস করার মানে হয় না। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন যা করছেন তা যথেষ্ট নয়। যুবসমাজকে বাঁচাতে হবে। এজন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলা ভেদাভেদ ভুলাতে সাহায্য করবে।"

তিনি আরও বলেন, "বর্তমান প্রধানমন্ত্রীর বাবা-মা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন। তাদের সুযোগ্য সন্তানও (বর্তমান প্রধানমন্ত্রী) দক্ষ মানুষ গড়ার চেষ্টা করছেন। তিনি ব্যর্থ হলে মানুষের আর স্বপ্ন থাকবে না।"

সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, "পুলিশ, ইউএনও একা নন, ওনাদের সাথে জনগণ আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করলে মাদকসেবীদের কেউ বাঁচাতে পারবে না।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

সীমান্তে স্থিতিশীলতা-নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের 

সীমান্তে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করত...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা