সারাদেশ

বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ায় তরুণীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: বিয়ে নানা ধারণে শখ রয়েছে সবার। কিন্তু এবার ৭১ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন এক তরুণী। ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের।

বুধবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লিমা আক্তার নামের ওই তরুণী উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসা মো. ননু মিয়া (৭১) নামের এক বৃদ্ধের সঙ্গে লিমার বিয়ে দেন তার মা মিনারা বেগম। এ বিয়েতে লিমার কোনও মত ছিল না। কিন্তু তার মা মিনারা বেগম জোরপূর্বক তাকে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে দেন।

এ নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে আত্মহত্যা করেন।

তবে মা মিনারা বেগমের দাবি, তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরজিৎ বড়ুয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়। বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প...

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা চুক্তি

বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরক...

মেয়াদোত্তীর্ণ ওষুধে বোয়ালমারীতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্...

কর ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী চাপে আবাসন শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং...

'প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি'

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অ...

দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 

আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ...

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ৫ কারখানায় ভাঙচুর

অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে কর্মস্থলে কাজ করার সময় মারা যান এক নারী এমন...

প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি জুনের শুরু থেকে কার্যকর হয়। তারপর থেকে প্রিপেইড মি...

উলিপুরে নাশকতার পরিকল্পনা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা