আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের পক্ষ নেয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'কে তহবিল কমানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গণমাধ্যমকে ট্রাম্প বলেন, সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আমরা ডব্লিউএইচও’র পিছনে অর্থ ব্যয় স্থগিতের সিদ্ধান্তে যাচ্ছি।

ট্রাম্প বলেন, আমার মনে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতিত্ব করেছে। তাই আমি যেটা করতে যাচ্ছি তা হলো এদের তহবিল বন্ধ করে দেওয়া।

ভয়াবহ করোনাভাইরাস এরিমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ সামাজিক ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। প্রতিদিন দেশটিতে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছেই। এমন অবস্থায় চীনের ঝাল মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব সংস্থার উপর ঝাড়লেন বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

অবশ্য ঠিক কী পরিমাণে টাকা দেওয়া বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেন নি।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ১৩ হাজার মানুষের প্রাণ গেছে। আক্রান্ত হয়েছে ৪ লক্ষাধিক মানুষ।

এর আগে, ম্যালেরিয়া প্রতিরোধকারী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি না করায় ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দেন ট্রাম্প। টেলিফোনে ট্রাম্প বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন তার দেশে রফতানি না করলে ভারতকে তার ফল ভুগতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের নজিরবিহীন এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য ভারত ওই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নেয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা