খেলা

বিশ্ব আরচ্যারীর বর্ষসেরা রোমান সানা! 

বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন বছরের শুরুতেই সুখবর পেল বাংলাদেশ। এর কারণ বিশ্ব আরচ্যারীর বর্ষসেরার তালিকায় উঠে এলেন রোমান সানা।

বিশ্ব আরচ্যারীর ২০১৯ সালের বছর সেরা আর্চারের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড আরচ্যারী। সেখানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো উঠে এলো রোমান সানার নাম। তবে একটি নয়, দুই বিভাগে বর্ষসেরা আর্চারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

২ জানুয়ারি থেকে শুরু হবে ভোটিং পর্ব। পুরো জানুয়ারি মাস চলবে ফ্যান ভোটিং। তবে শুধু ফ্যান ভোট নয়, এর সঙ্গে ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশন কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞদের ভোটের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী।

ওয়ার্ল্ড আরচ্যারীর রিকার্ভ পুরুষ এককে বর্ষসেরা আর্চারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তারা হলেন রোমান সানা (বাংলাদেশ), লি উ সিউক (কোরিয়া), খাইরুল আনোয়ার (মালয়েশিয়া), মাউরো নেসপলি (ইতালি) এবং ব্র্যাডি উইলসন (যুক্তরাষ্ট্র)।

এছাড়া কম্পাউন্ড পুরুষ, কম্পাউন্ড নারী, রিকার্ভ নারী, প্যারা পুরুষ ও প্যারা নারী এককের জন্য বর্ষসেরার পুরষ্কার দেবে বিশ্ব আরচ্যারী ফেডারেশন।
এগুলোর বাইরে কোচ, ব্রেকথ্রু আর্চার এবং জাজ বিভাগেও বর্ষসেরার পুরস্কার দেয়া হবে। এ তিন বিভাগে পুরস্কারের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষজ্ঞ প্যানেলের মতামত বিবেচনায় আনা হবে।

বর্ষসেরা কোচ এবং ব্রেকথ্রু আর্চার বিভাগে মনোনীতদের তালিকাতে আছে বাংলাদেশের নাম। ব্রেকথ্রু আরচারের সংক্ষিপ্ত তালিকায় আছেন রোমান সানা (বাংলাদেশ), আন সান (কোরিয়া), জেমস লুৎজ (যুক্তরাষ্ট্র), অ্যালেক্স রুইজ (যুক্তরাষ্ট্র), আন্দেরস ফগস্ট্যাড (নরওয়ে) এবং ভ্যালেন্টিনা অ্যাকোস্টা (কলম্বিয়া)।

কোচদের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজন হলেন মার্টিন ফ্রেডরিক (বাংলাদেশ), কিসিক লি (যুক্তরাষ্ট্র) ও স্যালি পার্ক (ভুটান)।

৮ ফেব্রুয়ারি ইনডোর আরচ্যারির ওয়ার্ল্ড সিরিজের ফাইনালের সময় এ পুরস্কার ঘোষণা করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা