খেলা

২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কেউ কেউ তাকে সর্বকালে সেরা বলে থাকে। এরি মধ্যে উলট পালট করে দিয়েছে রেকর্ডের অনেক পাতা। ২০২০ সালে তার সামনে রয়েছে আরও কিছু রেকর্ড ভাঙার সুযোগ।

ষষ্ঠবারের মত ব্যালন ডি’অর জয় করে লিওনেল মেসি। তার প্রজন্মের চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদকে অন্তত এই একটি জায়গায় ছাড়িয়ে গেছেন। শুধুমাত্র ব্যালন ডি’অর নয় এ বছর মেসি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবটাও নিজের করে নিয়েছেন।

পেলেকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড:

মেসির সামনে লক্ষ্য হতে পারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান সুপারস্টার পেলেকে ছাড়িয়ে যাওয়া। বয়স বিবেচনায় ৩২ বছর বয়সী মেসির সামনে পেলের তিনটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব স্পর্শ করা একেবারেই সম্ভব নয়। তবে পেলেকে একদিক থেকে অবশ্যই ছাড়িয়ে যেতে পারেন মেসি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশী সংখ্যক গোলের রেকর্ডের ক্ষেত্রে পেলেকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে মেসির সামনে।

১৯৫৬ থেকে ১৯৭৪ সালের মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে পেলে ৬৪৩টি গোল করেছেন। এদিকে মেসি সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সি গায়ে এ পর্যন্ত করেছেন ৬১৮ গোল।

২০১৯-২০ মৌসুমে লা লিগায় বার্সেলোনার হাতে রয়েছে এখনো ১৯টি ম্যাচ। তার সাথে ফাইনাল পর্যন্ত খেলতে পারলে সাতটি অথবা ন্যুনতম দুটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচতো রয়েছে। সুপারকোপার ফাইনালে খেলতে পারলে দুটি ও কোপা ডেল রে’তেও শেষ পর্যন্ত খেললে হাতে রয়েছে আরো ৬টি ম্যাচ। সব মিলিয়ে মেসির সামনে পেলের মাইলফলক স্পর্শের জন্য সম্ভাব্য অন্তত ৩৩টি ম্যাচ বাকি রয়েছে

চ্যাম্পিয়ন্স লিগে টানা গোল করার রেকর্ড:

এবারের প্রতিযোগিতার মাধ্যমে মেসি টানা ১৫টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। যার সবগুলোই ছিল বার্সেলোনার জার্সি গায়ে। আর আগামী বছরও এই ধারা বজায় থাকলে সেই সংখ্যাটি হবে ১৬। সবচেয়ে বেশী ১৬টি চ্যাম্পিয়ন্স লিগ আসরে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা রায়ান গিগস এই রেকর্ড নিজের করে রেখেছেন। আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনেও একই সুযোগ রয়েছে।

পিচিচি এ্যাওয়ার্ড জয়ের রেকর্ড:

লা লিগায় ১৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই ২০২০ সালে স্প্যানিশ লিগ শুরু করবেন মেসি। ১২ গোল করে মেসির ঘাড়ের উপর নি:শ্বাস ছাড়ছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। মেসি যদি এই লিড ধরে রাখতে পারেন তবে সপ্তমবারের মত লা লিগায় পিচিচি এ্যাওয়ার্ড পাবেন। আর এর মাধ্যমে এ্যাথলেটিকো বিলবাওয়ের কিংবদন্তী ফরোয়ার্ড টেলমো জারার ষষ্ঠ পিচিচি এ্যাওার্ডকে ছাড়িয়ে যাবেন।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক:

আটটি করে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে অনন্য এক রেকর্ড গড়ে বসে আছেন মেসি ও রোনাল্ডো উভয়। উভয়ের সামনে সুযোগ আছে আগামী বছর এই হ্যাটট্রিকের সংখ্যা বাড়িয়ে নেবার।

জাভিকে ছাড়িয়ে নতুন রেকর্ড:

ইতোমধ্যেই বার্সেলোনার হয়ে জাভি হার্নান্দেজের সর্বোচ্চ ৪২টি এল ক্লাসিকো খেলার রেকর্ড স্পর্শ করেছেন মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর একটি ম্যাচ খেললেই তিনি জাভিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা