আন্তর্জাতিক

বিনা ঘোষণায় পরমাণু ডুবোজাহাজ নামাল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বের এমন করুণ পরিস্থিতিতে নতুন কৌশলগত পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজ চালু করল চীন।

অবশ্য পরমানু ডুবোজাহাজ চালু করার বিষয়ে কোন ধরনের পূর্ব ঘোষণা দেয়নি দেশটির সরকার। বরং চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসে প্রসঙ্গক্রমে একে পানিতে নামানোর খবর প্রকাশিত হয়েছে।

চীনা গণ মুক্তিফৌজের নৌবাহিনী বা পিএলএএন’র প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী উদযাপন সংক্রান্ত খবরে এ তথ্য প্রকাশিত হয়। এ খবরে পিএলএএন’র নতুন অস্ত্রের তালিকা প্রকাশ করে একে বাহিনীটির সাম্প্রতিক অর্জন হিসেবে তুলে ধরা হয়।

নতুন অস্ত্রের তালিকায়, চীনের টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার, চীনে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, ডুবোজাহাজ বিধ্বংসী নতুন টহল বিমান কেকিউ -২০০’এর পাশাপাশি নতুন পরমাণু ডুবোজাহাজটিও নতুন অস্ত্রের তালিকায় যুক্ত করা হয়েছে।

খবরে ডুবোজাহাজের শ্রেণি উল্লেখ করা না হলেও একে কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করা হয়। সাধারণভাবে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহক ডুবোজাহাজ বা এসএসবিএন বোঝাতে কৌশলগত সম্পদ শব্দ-যুগল ব্যবহার করা হয়। নতুন অস্ত্রের তালিকায় দেখানো হলেও এটি যে চীনের টাইপ ০৯৬এসএসবিএন হিসেবে পরিচিত পরবর্তী প্রজন্মের প্রথম ডুবোজাহাজ নয় সে ব্যাপারে নিশ্চিত মত প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।

পরবর্তী প্রজন্মের এ ডুবোজাহাজ চালু হতে আরও অন্তত চার বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা