সারাদেশ

বাস চাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে শনিবার বেলা ১১টার দিকে বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং নুপুরের বড় বোনের মেয়ে লামিয়া (১৪)।

আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসা দিতে জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা ওসি মো. আবুল বাশার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা