সারাদেশ

হবিগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার মরুরা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে বাসের হেলপার আবু সাঈদ, একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম ও শ্রীমঙ্গল এলাকার কৃষ্ণপদ দেব নাথের স্ত্রী দিতা দেব নাথ।

বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শ্রীমঙ্গল থেকে একটি বাস হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কামাইছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হেলপারসহ তিন যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা