সারাদেশ

বিএসএফের গুলিতে নওগাঁয় তিন বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সন্দিপ কুমার (২৮), কামাল হোসেন (৩২) ও মফিজ উদ্দিন (৩৮) নামের তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় ২৩১ ও ২৩২ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিলমারী বীল এলাকায় ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ১৫৯ এর ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ী নিহত হন।

নওগাঁর পোরশা উপজেলার ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান জানান, বুধবার গভীর রাতে ১৪/১৫ জনের একটি গরু ব্যবসায়ীর দল অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ওই দলের সদস্যরা গরু নিয়ে বাংলাদেশের ফিরে আসার সময় ভারতের ১৫৯ বিএসএফ এর ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসলেও গুলিবিদ্ধ হয়ে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃত তিন জনের মধ্যে মফিজ উদ্দিনের লাশ বাংলদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে আছে। সন্দিপ কুমার ও কামাল হোসেনের লাশ ভারতের অভ্যন্তরে রয়ে গেছে।

এ ব্যাপারে নওগাঁ ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব জানান, সীমান্তে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফএর প্রতি কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

নিহতদের লাশ ফেরত চেয়ে আজই বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে এবং বিকেলে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকার জিরো পয়েন্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

সান নিউজ/এফএম/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা