খেলা

বাফুফেকে দেড় মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিচ্ছে ফিফা 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত পুরো বিশ্বের ক্রীড়া অঙ্গ। বাংলাদেশেও এর প্রকোপ কম নয়। এর আগেই করোনায় প্রভাবে ক্ষতিগ্রস্ত অ্যাসোসিয়েশনদের আর্থিক সাহায্য করার ঘোষণা‌ আগেই দিয়েছিলো ফিফা।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় মিলিয়ন ডলার পাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে। এর মধ্যে পুরুষ ফুটবলের জন্য এক মিলিয়ন ও মেয়েদের জন্য ৫ লাখ ডলার দেওয়া হচ্ছে। দেড় মিলিয়ন ডলারের প্রথম কিস্তি ৫ লাখ ডলার এরই মধ্যে হাতে পেয়েছে বাফুফে।

ফিফার বরাদ্দ অর্থ নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ফিফার কোভিড ফান্ড থেকে প্রথম কিস্তি হিসেবে হাফ মিলিয়ন ডলার (৫ লাখ ডলার) পেয়েছি। এই অর্থ পুরুষ ও মেয়েদের ফুটবলে যারা অংশীদার, তাদেরকে দেওয়া হবে। এরপর বাকি অর্থের জন্য ফিফার কিছু নিয়ম-কানুন রয়েছে। সেটা পূর্ণ হলেই আমরা আবেদন করতে পারবো। তবে তা একটু সময়সাপেক্ষ।’

পুরুষ ফুটবলের জন্য প্রাপ্ত অর্থ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, নিচের সারির লিগের দল, জেলা ও জাতীয় দলের জন্য ভাগ করে দেওয়া হচ্ছে। আর মেয়েদের জন্য প্রাপ্ত অর্থ ক্লাব ও জেলাগুলো পাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা