সারাদেশ

বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইনউদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মাইনউদ্দিন ডিঙ্গামানিক গ্রামের আ.ন.ম মহিউদ্দিন বাবুলের ছেলে।

মাইনউদ্দিনের স্বজন হাফিজুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে মহিউদ্দিন বাবুলের ঘরে আগুন লাগে। আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘরের ঘুমন্ত মানুষগুলো দৌড়ে বাইরে বেরিয়ে আসতে পারলেও মাইনউদ্দিন আগুনে পুড়ে মারা গেছে।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের ফায়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইনুদ্দিন (১২) নামে এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। ঘরের মালামাল অধিকাংশই পুড়ে গেছে। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার হাসান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা