স্বাস্থ্য

প্রথমবারের মতো দেশে প্লাজমা থেরাপি প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক:

দেশ প্রথমবারের মতো করোনাভাইরাসের চিকিৎসায় কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা।

প্রসঙ্গত, প্লাজমা থেরাপি একটি আশা জাগানো রিসার্চ ট্রিটমেন্ট, যা সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “কোভিড-১৯-এ আক্রান্ত সিরিয়াস রোগীদের আইসিইউ-তে নেয়া হচ্ছে এবং ভেন্টিলেটরসহ আরও অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯'র সাথে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা; যার মধ্যে অন্যতম কার্যকরী একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা কনভালসেন্ট থেরাপি।”

তিনি আরও বলেন, “কোভিড আক্রান্ত রোগীদের ৯৭-৯৮% সুস্থ হয়ে যান কারন তাদের শরীরে ভাইরাস প্রতিরোধক এন্টিবডি তৈরি হয়ে যায় যা রক্তের প্লাজমায় থাকে। কোভিড সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলংশকেই সারিয়ে তোলা সম্ভব”

এই ট্রিটমেন্টের সম্ভাবনা ব্যাপক এবং ট্রিটমেন্টের পর রোগী পর্যবেক্ষণে আছেন বলে ডাঃ সালেহ জানান।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা