খেলা

পাকিস্তান সফরের ব্যাটিং অর্ডার জানালেন ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ দলের প্রাণ পঞ্চপান্ডবের তিনজনই নেই দলে। দলের শীর্ষ তারকাদের অবাববোধ তথা ঘাটতি পূরণে তা্ম্ভই তাই ভিন্ন পথে হাঁটা ছাড়া আসলে উপায় নেই। সেই বিকল্প পথটা নিয়েই জানালেন টাইগারদের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো।

আগেই আভাস মিলেছিল, আসন্ন পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে খানিক রদবদল ঘটতে পারে। ওপেনিং জুটিটা হয়ত ঠিক থাকবে। আবার দলে ফেরা এক নম্বর ওপেনার তামিম ইকবালের সাথে লিটন দাসের কম্বিনেশনটাই হয়ত বহাল থাকবে।

তবে তিন নম্বরে আসতে পারে পরিবর্তন। নতুন কাউকে খেলানো হতে পারে ওয়ান ডাউনে। এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। যেহেতু সাকিব আর মুশফিক নেই, তাই তিন ও চার নম্বর পজিসনটা একটু মজবুত করার দরকারও আছে। সেই অনুভব ও উপলব্ধি থেকেই হয়ত বেশ কিছু দিন পর বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা অভিনব রদবদলের সম্ভাবনা আছে।

সে রদবদলের চিন্তা জন্ম নিয়েছে আসলে এবারের বিপিএলের পর থেকে। বলার অপেক্ষা রাখে না বিপিএলে স্ট্রাইকরেট তার মানে ও তার অতীত পরিসংখ্যানের তুলনায় কম থাকলেও তামিম মোটামুটি ভাল খেলেছেন। লিটন দাসের ব্যাট থেকেও রান এসেছে নিয়মিত। তার সাথে বেশ ভাল খেলেছেন আফিফ হোসেন ধ্রুবও। লিটনের সাথে জুটি বেঁধে রাজশাহী রয়্যালসের হয়ে বেশ কিছু ভাল ইনিংস উপহার দিয়েছে আফিফ।

তাই তামিম ও লিটন দাসকে ওপেনারে ভূমিকায় রেখে কোচ চান আফিফকে তিন নম্বরে খেলাতে। আর ভারতের সাথে তিন নম্বরে খেলা সৌম্য সরকারকে নীচে নামিয়ে ছয় নম্বরে খেলানোর চিন্তা বাংলাদেশ কোচের মাথায়।

রোববার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘ভারতের সাথে সৌম্য সরকার খেলেছিল ওয়ানডাউনে। পাকিস্তানের সাথে তাকে আরও নীচে নামিয়ে সম্ভবত ছয় নম্বরে খেলানো হতে পারে। আর আফিফকে তুলে এনে তিন কিংবা চার নম্বর পজিসনে ব্যাটিংয়ে পাঠানোর কথা ভাবা হচ্ছে। অধিনায়ক মাহমুদউল্লাহ হয়ত পাঁচে খেলবে। একইভাবে নাজমুল হোসেন শান্তও নিজেকে মেলে ধরেছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা