খেলা

পাকিস্তানে করোনার আতঙ্ক থাকলে যাবে না টাইগাররা

ক্রীড়া ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে তারা। এদের মধ্যে দু’জনই করাচিতে। আর সেই করাচিতেই আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে এক ম্যাচের ওয়ানডে সিরিজ ও সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

এমন অবস্থায় বিসিবি টাইগারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেই বেশি জোর দিচ্ছে। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে পাকিস্তানে দল পাঠাবেন না তারা।

ভারতীয় ক্রিকেট ভিত্তিক অনলাইন ক্রিকবাজকে জালাল ইউনুস বলেন, ‘খেলোয়াড়দের সুরক্ষা সবার আগে। এ নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নই আমরা।’

তিনি জানান, তৃতীয় দফায় দেশটিতে সফরে যাওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গেও আলোচনায় বসবে বিসিবি।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে পিসিবি’র সঙ্গে কথা বলবো। যদি দেখি আমাদের দলের জন্য কোনো হুমকি রয়েছে, তাহলে নিশ্চিতভাবেই আমরা পাকিস্তানে পাঠাবো না তাদের। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে।’

করাচিতে ৩রা এপ্রিল একমাত্র ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন পর একই ভেন্যুতে খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত ম্যাচটি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা